রিফান্ড পলিসি (Refund Policy)
সর্বশেষ আপডেট: 07 Aug, 2026
১. জব পোস্ট রিজেক্ট হলে
আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে কোনো মাইক্রোজব পোস্ট করেন এবং তা যদি অ্যাডমিন দ্বারা শর্ত ভঙ্গের কারণে রিজেক্ট (Reject) করা হয়, তবে জব পোস্ট করার জন্য কাটা সম্পূর্ণ টাকা সাথে সাথেই আপনার মেইন ব্যালেন্সে (Main Balance) রিফান্ড করে দেওয়া হবে।
২. প্রিমিয়াম মেম্বারশিপ রিফান্ড
প্রিমিয়াম মেম্বারশিপ (Premium Membership) কেনার পর তা নন-রিফান্ডেবল (Non-refundable)। অর্থাৎ, মেম্বারশিপ আপডেট করার পর কোনোভাবেই টাকা ফেরতযোগ্য নয়। সাবস্ক্রিপশন নেওয়ার আগে অবশ্যই সব সুবিধা ভালোভাবে পড়ে নিন।
৩. ডিপোজিট এবং উইথড্র বাতিল
- ভুল ডিপোজিট: আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠান বা ট্রানজেকশন আইডি ভুল দেন, তার দায়ভার সম্পূর্ণ আপনার। এই ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
- উইথড্র বাতিল: আপনার একাউন্টে যদি কোনো সন্দেহজনক এক্টিভিটি (যেমন: ফেক কাজ, মাল্টিপল একাউন্ট) পাওয়া যায়, তবে উইথড্র রিকোয়েস্ট বাতিল করে একাউন্ট সাসপেন্ড করা হবে এবং এক্ষেত্রে কোনো রিফান্ড দেওয়া হবে না।